1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নোয়াখালী সেনবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট বিয়ের আগে সর্বস্ব লুট! কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,, প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াখালীর কৃতী সন্তান গোলাম হাবিবের সাক্ষাৎ আলোচিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজমীর, কমিটিতে নেই আহ্বায়ক-সদস্যসচিব পদে নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ সেনবাগে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোম্পানীগঞ্জ,বসুরহাটে শাহজালাল মার্কেটে ভয়াবহ আগুন, আহত ২; ক্ষয়ক্ষতির আশঙ্কা দেড় কোটি টাকা বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ‘ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা!

বিয়ের আগে সর্বস্ব লুট! কোম্পানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,,

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সৌদি প্রবাসী ইউনুস রুবেলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ৪ ভরি সোনার গয়না, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল চরফকিরা ইউনিয়নের মোল্লার দোকান সংলগ্ন অনু মাঝি বাড়িতে প্রবেশ করে।

তারা ঘরের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল লুট করে। আগামী ২৫ আগস্ট রুবেলের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনা প্রায় ৪ ভরি সোনা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ডাকাতরা নিয়ে যায় বলে পরিবারের দাবি।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি দেশীয় অস্ত্র (দা), দুটি লম্বা লোহার রড ও এক জোড়া স্যান্ডেল ফেলে যায়। যাওয়ার আগে তারা ঘরের বিভিন্ন মালামাল তছনছ করে রেখে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের এক সদস্যের দাবি, আশপাশের স্থানীয় কেউ এই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews