Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

বসুরহাট দারুল হিকমাহ মাদরাসায় তিন দিনব্যাপী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত বসুরহাট দারুল হিকমাহ মাদরাসায় শিক্ষার্থীদের পড়ালেখা, নৈতিক শিক্ষা ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার শিক্ষক কো-অর্ডিনেটর হাফেজ আবিদুর রহমান এবং সহকারী মৌলভী মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার চেয়ারম্যান, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা ফয়জুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক নুর নবী। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাস ইনচার্জ মাওলানা ওবায়দুল্লাহ হাসান, ফিন্যান্স ডিরেক্টর ওয়াহিদ হোসেন, পরিচালক মুহাম্মাদ হোসাইন, মাদরাসার শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক অভিভাবক।

সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সার্বিক শিক্ষাগত অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

মতবিনিময় পর্বে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিচালক, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এই অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

বসুরহাট দারুল হিকমাহ মাদরাসায় তিন দিনব্যাপী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 03:12:33 pm, Monday, 27 July 2026