Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা রবিবার (২৬ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। পরে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।

কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ এস এম কামাল উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসাইন, প্রভাষক সাইফুল্লাহ সোহাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব কবির আহমেদ, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং রাজনৈতিক নেতা একরামুল হক।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে নবগঠিত গভর্নিং বডির ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 09:40:35 am, Sunday, 26 July 2026