Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল, শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি নোয়াখালী পৌর বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব।

সমাবেশে বক্তারা বলেন, “‘অদম্য জুলাই’ শুধু একটি মিছিল নয়, এটি আমাদের চেতনার প্রতীক।

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। আজ আমরা সেই শহীদদের স্মরণে একত্রিত হয়েছি এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।”

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মূল দাবি অনুযায়ী বিচার, সংস্কার ও গণভোট বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তারা অবিলম্বে গণভোট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার ছাত্র-জনতার অধিকার খর্ব করার চেষ্টা করছে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ইসলামী ছাত্রশিবির তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও তারা উল্লেখ করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহরের সাবেক সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, সাবেক কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আবু সায়েদ সুমন, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল, শহীদদের স্মরণে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 05:36:44 pm, Saturday, 25 July 2026