Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। তবে শুক্রবার (২৪ জুলাই) বিকেল পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে বুধবার গভীর রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের রশিদ কোম্পানির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন রশিদ জানান, পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন। তিনিও কয়েকদিন আগে বাড়িতে তালা লাগিয়ে ঢাকায় যান। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে বাড়িতে ফিরে দরজার তালা খুললেও দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো।

পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভাঙচুর করা হয়েছে। কাপড়চোপড় ও অন্যান্য মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি জানান, আলমারিতে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, ওয়ারড্রোবে রাখা নগদ ৬২ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র চোরের দল নিয়ে গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ছিঁড়ে-ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর তিনি বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুজ্জামানকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বিকেলে থানার এসআই কামাল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত পরিচালনা করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুজ্জামান বলেন, “ঘটনার তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রকাশিত: 11:04:15 am, Friday, 24 July 2026