ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,

মো:আরিফ হোসেন
জুলাই ১৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ইউনিয়নের আনসার কোম্পানির বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।

মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসেন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক ৬ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন এবং মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার পরিচালক মোবারক হোসেন রুবেল।

বিএনপি নেতা ইউসুফ মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক বিবি হালিমা কাঞ্চন, নোয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবু সোলেমান মির্জা, বিএনপি নেতা সাঈদ ইস্কান্দার বুলু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক বাবুল, কনটেন্ট ক্রিয়েটর জাহাঙ্গীর আলম নিলয় প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত একটি বর্ণাঢ্য র‍্যালি আনসার কোম্পানির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: