ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় প্রবাসী বিএনপির আয়োজনে নোয়াখালী জেলা নেতাদের সংবর্ধনা

হিমেল আহাম্মেদ
জুলাই ১৪, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়া সফররত নোয়াখালী জেলা বিএনপির চার নেতাকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখা।

সম্প্রতি কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম।

সংগঠনের প্রধান উপদেষ্টা মো. শহীদ উল্যাহ শহীদ-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন রিপন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. আহমেদ বোরহান, বৃহত্তর নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম, মালয়েশিয়া শাখার সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম বিলাতসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন সোহাগ, নাজিম উদ্দিন রুপক, মোহাম্মদ রাসেল, মিজানুর রহমান, নজরুল ইসলাম, বেলাল হোসেন, আনোয়ার হোসেন, বিএনপি নেতা শওকত আজীম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ আশরাফ, মনির হোসেন, কামরুজ্জামান রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলামসহ প্রবাসী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংবর্ধিত নেতারা প্রবাসীদের দেশের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তাদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: