Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি আলিম পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে সোমবার সকালে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জ উপজেলার রাশেদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র যান।

পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরও এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা ক্ষোভে লক্ষ্মীপুর-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থী নিহত, আহত ৪

প্রকাশিত: 03:36:39 am, Tuesday, 7 July 2026