Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে সিএনজি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষকের

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক গণিত শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া উত্তর পোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন বগাদিয়া গ্রামের বাসিন্দা হেদায়েত উল্লাহর ছেলে। তিনি সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন সোনাইমুড়ি বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বগাদিয়া উত্তর পোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়িগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পলাতক চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে সিএনজি-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্কুল শিক্ষকের

প্রকাশিত: 03:30:37 am, Tuesday, 7 July 2026