ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বৈরী আবহাওয়া ও মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে হাতিয়ার সঙ্গে দেশের নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ জুলাই) দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই নলচিরা ও চেয়ারম্যানঘাটে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। তবে নদী উত্তাল থাকায় এ নৌপথে সি-ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযান চলাচল করেনি।

ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।”

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ভোর থেকেই মেঘনা নদী উত্তাল রয়েছে এবং জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে। বিরূপ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: