Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে মায়ের হাত ছেড়ে দৌড়, বাসের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশু

নোয়াখালীর সোনাইমুড়ীতে মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় হাসনা জান্নাত (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সড়ক পার হওয়ার সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রেহানা বেগমের সঙ্গে বাবার বাড়ি থেকে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় হাসনা। পথে তারা ঢাকা পোল এলাকায় অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কাক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, সড়ক পার হওয়ার সময় শিশুটি দৌড়ে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটির চালককে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে মায়ের হাত ছেড়ে দৌড়, বাসের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশু

প্রকাশিত: 02:50:24 pm, Friday, 3 July 2026