Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

সেনবাগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি জয়নুল আবেদিন ফারুক, অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান

নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক।

এ সময় তিনি সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভক্তি দূর করে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জয়নুল আবেদিন ফারুক বলেন, “সেনবাগে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও অনুষ্ঠান আয়োজকদের পারিতোষিক প্রদানসহ বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ঐক্য অটুট রাখতে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠন এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান, পেশাগত উন্নয়ন এবং সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সেনবাগে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেন। এ সময় সাংবাদিকদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপস্থিত সাংবাদিকদের মতে, সেনবাগে একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে, বিভক্তি ও ভুল বোঝাবুঝি কমবে এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

সেনবাগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি জয়নুল আবেদিন ফারুক, অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান

প্রকাশিত: 02:11:22 pm, Friday, 3 July 2026