ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়া নলচিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

হানিফ উদ্দিন সাকিব- হাতিয়া প্রতিনিধি:
জুলাই ৩, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী।

ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

মোহাম্মদ আলী হাতিয়া উপজেলার একজন পরিচিত রাজনৈতিক সংগঠক। তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক নেতা, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্রের দাবি, তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পরিচালিত আন্দোলনেও সম্মুখসারিতে দায়িত্ব পালন করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মোহাম্মদ আলী বলেন,
“জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে নলচিরা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিক সেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

মোহাম্মদ আলী আরও বলেন,
“জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব। নলচিরা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এদিকে, চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে নলচিরা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার প্রার্থিতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: