ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে তিন সন্তান রেখে কানাডা প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন

চাটখিল প্রতিনিধি-
জুলাই ২, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল নিয়ে এক কানাডা প্রবাসীর স্ত্রীর চলে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেন (২৬)-এর সঙ্গে সম্পর্কের জেরে তিনি ঘর ছেড়েছেন।

এ ঘটনায় গত ২৮ জুন ২০২৬ তারিখে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর মা মোছা. নাজমা আক্তার (৬০)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকায় নিশাত আক্তার তিন সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগে আরও বলা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের সঙ্গে নিশাত আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে সঙ্গে নিয়ে চলে যান। যাওয়ার সময় তিনি তিন সন্তানকে নানার বাড়িতে রেখে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি স্বর্ণের আংটি, একটি চেইন, দুটি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। এছাড়া একটি টেলিভিশন, হাঁড়ি-পাতিল, ফ্রিজে থাকা মাছ-মাংস এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শয়নকক্ষ তল্লাশি করে একটি হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই হলফনামা অনুযায়ী, গত ৪ মে ২০২৬ তারিখে তারা পূর্বের কাবিন বাতিল করে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি গোপন রেখে পরিকল্পিতভাবে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাতের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চাটখিল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: