Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন প্রবাসী খুন।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের সিরাজ মিয়ার নতুন বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের ৫ বছর বয়সী কন্যা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কামাল উদ্দিন বাবুলের ২০ বছর বয়সী ছেলে। তাকে উদ্ধার করে ইতালির স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, সে বিষয়ে ইতালীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

এদিকে, একই পরিবারের তিন সদস্যের নিহত হওয়ার খবরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন প্রবাসী খুন।

প্রকাশিত: 04:25:05 am, Saturday, 27 June 2026