ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: নোয়াখালীর যুবক নিহত, অপর যুবক

হিমেল আহাম্মেদ
জুন ২৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাসনাত বিন খায়ের মিঠু নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা সাইমুন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হাসনাত বিন খায়ের মিঠু বসুরহাট জুবলি রোডের সাবেক মুদি ব্যবসায়ী আবুল খায়েরের ছেলে। তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবরামপুর ডাক্তার বাড়ি।

আহত সাইমুন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট এলাকার ভজু চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তিনি বাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,২৬/২৭জুন শুক্রবার, রাত আনুমানিক ১২টা ৩০, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার পর মিঠু ও সাইমুনকে সড়কে পড়ে থাকতে দেখে এক সিএনজি চালক স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। পরে তাদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসনাত বিন খায়ের মিঠুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইমুন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কখন ও কীভাবে এটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: