Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, পরিবারের অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। পরিবারের দাবি, তিনি ছররা গুলিতে আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে গুলি ছোড়ার প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি; ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।

আহতের বড় ভাই ও যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করেন, তিনি ও তার ভাই বিএনপির অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে দীর্ঘদিন ধরে তাদের হুমকি দেওয়া হচ্ছিল।

তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কয়েকজন যুবলীগ কর্মী শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

একপর্যায়ে জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার তলপেট ও উরুতে ২৬টি ছররা বিদ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহিম হাজীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকার কিশোরদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে দুই পক্ষের অভিভাবকেরা জড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শাহাদাতের পরিবার গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ করেছে। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, পরিবারের অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রকাশিত: 08:26:58 pm, Thursday, 25 June 2026