Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে-বসুরহাটের দুই যুবক নিহত,

নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশেম বেপারী বাড়ির মোহাম্মদ কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক রহমান শিবলু (১৬) এবং কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার হাজীপাড়া-৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমিদার বাড়ির রহমতউল্লাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

আটক ব্যক্তিরা হলেন, পিকআপচালক মহি উদ্দিন মাহমুদ ও তার সহকারী সালাউদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে-বসুরহাটের দুই যুবক নিহত,

প্রকাশিত: 04:34:53 pm, Tuesday, 23 June 2026