Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

কর্মস্থলে যাওয়ার পথে সৌদিতে প্রাণ গেল কোম্পানীগঞ্জের যুবকের,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান শান্ত (২৪) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। কর্মস্থলে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। সোমবার রাতে নিহতের পরিবার মুঠোফোনে মৃত্যুর খবর পায়। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছে পরিবার।

নিহত নাহিদ হাসান শান্ত কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহমেদ স্বর্ণকার বাড়ির শেখ আবদুলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান শান্ত। সেখানে প্রথমে ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহনের কাজ করতেন। পরবর্তীতে রাজধানী রিয়াদের একটি সুপারশপে চাকরি নেন।

কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শুভ জানান, ‘হঠাৎ খবর পাই আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হই। ঘটনার দিন সকালে শান্ত মায়ের সঙ্গে কথা বলেছিল। সে মাকে বলেছিল, পরদিন টাকা পাঠাবে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারি, সে আর বেঁচে নেই।’

তিনি আরও বলেন, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কর্মস্থলে যাওয়ার পথে সৌদিতে প্রাণ গেল কোম্পানীগঞ্জের যুবকের,

প্রকাশিত: 03:43:38 pm, Tuesday, 23 June 2026