Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় হাতিয়া সুপার মার্কেট এবং দুপুর ১টায় জাহাজমারা উপশাখায় পৃথকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ, গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বনিক। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি হাতিয়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, হাতিয়া সুপার মার্কেটের সভাপতি আমজাদ হোসেন সাদ্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহেদ উদ্দিন, জাহাজমারা উপশাখার কর্মকর্তা মেহেদী হাসান, ব্যাংক কর্মকর্তা জাহেদুল ইসলাম ও মো. মহসিন এবং জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন খোকনসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাহক ও সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পূবালী ব্যাংক পিএলসি হাতিয়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নগদ লেনদেনের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি গঠনে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট এবং মোবাইল অ্যাপ ‘পাই ব্যবহারের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে বর্তমান ওছখালী পুরান বাজারের পুরাতন ও জরাজীর্ণ ভবন থেকে ব্যাংকের শাখাটি প্রধান সড়কের কোনো আধুনিক ভবনে স্থানান্তরের অনুরোধ জানান। তাদের মতে, এতে অধিক সংখ্যক গ্রাহক সহজে ও স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনদিনব্যাপী এ ক্যাম্পেইন উপলক্ষে হাতিয়া সুপার মার্কেটে ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে দুইটি অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

সেখানে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকসহ সব ধরনের গ্রাহকদের মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পাই অ্যাপে রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, বাংলা কিউআর ও পিওএস সেবাসহ বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

এদিকে, হাতিয়া পৌরসভা ও জাহাজমারা বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার ও জাহজামারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার ঘটবে এবং নগদবিহীন অর্থনীতি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

হাতিয়ায় পূবালী ব্যাংক পিএলসির তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: 08:59:46 am, Monday, 15 June 2026