ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগকে বিদায়ী সংবর্ধনা প্রদান

কামরুল হাসান রুবেল-
জুন ১৩, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন সোহাগ-এর বিদেশ গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মৌলভী জিয়া উদ্দিন সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবু তাহের।

ভোলাইটালা স্পোটিং ক্লাব ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে সংগঠনটির সিনিয়র সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ফারুক এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সোহাগ৷

এসময় আরো উপস্থিত ছিলেন নোয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান রুবেল৷

এ সময় ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা আনোয়ার হোসেন সোহাগের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সাফল্য কামনা করেন। সংবর্ধিত অতিথি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ও সমাজের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া ও শুভকামনা রইলো আনোয়ার হোসেন সোহাগ ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা তাঁর প্রবাস জীবনকে নিরাপদ, সুন্দর ও সফল করুন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: