Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

হাতিয়ায় ঈদ উপলক্ষে ভুরিভোজের আয়োজন করলেন চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর হাতিয়ার ৫নং চরইশ্বর ইউনিয়নে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভুরিভোজের আয়োজন করেছেন চরইশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নেওয়াজ উদ্দিন।

ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে আয়োজিত এ ভুরিভোজে প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের জন্য ৬টি গরু ও ৫টি ছাগল জবাই করা হয়।

সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ আয়োজনে চরইশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ, যুবক, প্রবীণসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সোমবার ( ৮ জুন) তার নিজ বাড়িতে এ ভুরিভোজের আয়োজন করা হয়। অতিথিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয় এবং সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়।
আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. নেওয়াজ উদ্দিন বলেন,

“ঈদের শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সেই চেতনাকে ধারণ করেই এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করেছি। আমি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবো।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই এমন বৃহৎ পরিসরের আয়োজনকে এলাকার সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে কেন্দ্র করে এত বড় পরিসরে সাধারণ মানুষের জন্য ভুরিভোজের আয়োজন বিরল। এতে ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে অংশ নেওয়া অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিনের এ উদ্যোগের প্রশংসা করেন।

ভুরিভোজের এ আয়োজনকে ঘিরে চরইশ্বর ইউনিয়নে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং দিনব্যাপী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

স্থানীয়দের মতে, এ ধরনের সামাজিক আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

হাতিয়ায় ঈদ উপলক্ষে ভুরিভোজের আয়োজন করলেন চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নেওয়াজ উদ্দিন

প্রকাশিত: 03:57:30 pm, Monday, 8 June 2026