ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আনন্দ ম্লান, কোম্পানীগঞ্জে চারদিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নববিবাহিত যুবক

হিমেল আহাম্মেদ
জুন ৬, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র চারদিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার (৬ জুন) রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর।

বিয়ের আনন্দ শেষ না হতেই শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। চরএলাহী বাজার থেকে ফেরার পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরব প্রবাসী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাগরের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পথে তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালী মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, সাগরের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে ঘটনাটি জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

সাগরের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন শুরু হওয়ার আগেই এমন মর্মান্তিক পরিণতিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: