“আকর্ষণের মুখোশ উন্মোচন: নিকোটিন ও তামাক আসক্তি মোকাবিলা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলা প্রশাসন, হাতিয়ার উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফিরোজ উদ্দিন এবং বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হানিফ উদ্দিন সাকিব।
আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিন আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

