ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জামায়াতের ঈদ প্রীতি সমাবেশ ও পুনর্মিলনী, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ প্রীতি সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় স্থানীয় নির্ঝর কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার।

তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং আত্মত্যাগ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবকল্যাণের এক মহান শিক্ষা। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরির বিকল্প নেই।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক আনিসুর রহমান বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলনের অন্যতম দায়িত্ব। ঈদের শিক্ষা মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিশেষ অতিথি বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ঈদ পুনর্মিলনী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”

সমাবেশের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা পরস্পরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: