ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার মওদুদ আহমদের কবরে শ্রদ্ধা ও জিয়ারত করলেন বিচারপতি তাজরুল হোসেন

শাহাদাত হোসেন-
মে ৩০, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক আইনমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ এর কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন।

শনিবার (৩০ মে) সকালে নোয়াখালীর মানিকপুর গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে বিচারপতি তাজরুল হোসেন স্মৃতিচারণ করে বলেন,ব্যারিস্টার মওদুদ আহমদ আমার শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত ভালো, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। কোনো মামলার আসামি কোন রাজনৈতিক দলের, সে বিষয়ে তিনি কখনো ভেদাভেদ করতেন না। তিনি রাজনীতিকে রাজনীতির জায়গায় এবং পেশাকে পেশার জায়গায় রেখেছিলেন। বাস্তবিক অর্থেই তিনি একজন মহান মানুষ ছিলেন।

তিনি আরও বলেন,আইন পেশায় আমার পথচলায় ব্যারিস্টার মওদুদ আহমদের অবদান অপরিসীম। তাঁর কাছ থেকে আমি শুধু আইন নয়, ন্যায়বিচার, সততা ও পেশাগত মূল্যবোধের শিক্ষাও লাভ করেছি।

বিচারপতি তাজরুল হোসেন জানান, তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে আইন পেশার হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে আমি  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছি।

তিনি বলেন,আমার প্রিয় শিক্ষক ব্যারিস্টার মওদুদ আহমদের অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কেউ বিচারপতি, কেউ খ্যাতনামা আইনজীবী, কেউ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আবার কেউ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তাঁর শিক্ষার্থীরা কর্মরত রয়েছেন।

শিক্ষক-শিষ্যের এই সম্পর্কের স্মরণে বিচারপতি তাজরুল হোসেনের শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

তিনি বলেন, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের কর্মময় জীবন, পেশাগত সততা ও আদর্শ নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কবর জিয়ারত শেষে বিচারপতি তাজরুল হোসেন মরহুমের বাসভবনও পরিদর্শন করেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন আলোকচিত্র ও স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন,ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল, অ্যাডভোকেট কাওছার ও কোম্পানীগঞ্জ থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: