ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সুবর্নচর প্রতিনিধি
মে ১৯, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাচ ভেঙে ঘরে প্রবেশ করে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, শাড়ি-কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার (১৮ মে) রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলিশ সদস্য মো. রিফাত হোসেন কুমিল্লা জেলা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি শান্তিরহাট এলাকার আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়িতে করে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে তারা জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস খুলে বসতঘরে প্রবেশ করে।

এরপর স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ঘটনার সময় বাড়িতে কনস্টেবল রিফাতের মা ও ছোট বোন অবস্থান করছিলেন। কাচ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে গেলে রিফাতের মা চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
কনস্টেবল রিফাত হোসেন বলেন, “আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। ডাকাতরা তার স্বর্ণালংকারসহ মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা, শাড়ি-কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলার বাদী ইমরান হোসেন রাকিব এজাহারে উল্লেখ করেছেন, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: