ঢাকাFriday , 8 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

Link Copied!

নোয়াখালী শহরের মাইজদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৮ মে) দুপুরে শহরের পৌর বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ সংগঠনটির একদল নেতাকর্মী পৌর বাজার এলাকার সামনে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ব্যানার ও পোস্টারও ছিল। স্লোগানে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কিছুক্ষণ পর মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে। কিছুক্ষণ পরই তারা সেখান থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: