ঢাকাWednesday , 6 May 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নতুন কমিটি ঘিরে নোয়াখালীতে ছাত্রদলের বর্ণিল আনন্দ শোভাযাত্রা

Link Copied!

নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বর্ণিল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ঢাকঢোল ও ব্যান্ডপার্টিসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ছবি প্রদর্শন করা হয় এবং তার সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শোভাযাত্রা শেষে নোয়াখালী জেলা স্কুলের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

তারা দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালীতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে নোয়াখালীতে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ছাত্রদল গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে। একই দিনে নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা কমিটিও ঘোষণা করা

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: