ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পদবঞ্চিত ছাত্রদলের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

মো:আরিফ হোসেন
মে ৪, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে নোয়াখালী জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় প্রধান সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগোলে সেখানে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তারা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতারা।

সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটির ১০ নেতা পদত্যাগের ঘোষণা দেন।
বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অছাত্র ও বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।

তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অনতিবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজীব, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: