ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল ও সম্পাদক রাহান

হিমেল আহাম্মেদ
মে ৩, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ প্রতীক্ষার পর নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান রাহান।

শনিবার (২ মে) মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আনোয়ার হোসেন রকি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি স্থান পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সাধারণ কর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব জেলার প্রতিটি ইউনিট পুনর্গঠন করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাহসী ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। একইসঙ্গে যোগ্য ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের আশ্বাস দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অপরদিকে নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল বলেন, অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবেন তিনি। তার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: