ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক আর নেই

হিমেল আহাম্মেদ
এপ্রিল ১২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বিশিষ্ট আইনজীবী, সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে নোয়াখালীর আইন অঙ্গন, রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। নোয়াখালী আদালতে তিনি একজন দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনে সাবেক এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আইন পেশার পাশাপাশি তিনি সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া তিনি দৈনিক জনতার অধিকার পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, নোয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।

ছাত্রজীবনে তিনি চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন এবং ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সহকর্মী ও পরিচিতজনদের মতে, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ছিলেন সৎ, নিষ্ঠাবান ও সাহসী ব্যক্তিত্ব। ন্যায়বিচারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তার প্রজ্ঞা, সাহসিকতা ও মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।

তার মৃত্যুতে নোয়াখালীর আইন অঙ্গনসহ সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ, যিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ফারুকের ইন্তেকালে দেশ, সমাজ ও আইনজীবী অঙ্গন এক অভিজ্ঞ অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। তারা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: