ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, ১০ দিনেও মেলেনি সন্ধান

বেগমগন্জ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের ১০ দিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।

নিখোঁজ কিশোরের নাম সামিয়াত আরাফাত তম্ময়।

সে উপজেলার গনিপুর ৫নং ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির বাসিন্দা মনোয়ার হোসেন মনুর মেজো ছেলে। তম্ময় স্থানীয় গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের সময় মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে তম্ময়। এরপর সে আর মাদ্রাসা, বাড়ি কিংবা কোনো আত্মীয়ের বাসায় ফিরে আসেনি।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আফসারুল ইসলাম জানান, আসরের নামাজের সময় সবার অগোচরে তম্ময় ও তার এক সহপাঠী মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকেই তম্ময়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের পর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েও কোনো তথ্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।

এ ঘটনায় গত ৫ এপ্রিল বেগমগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা মনোয়ার হোসেন মনু।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরকে উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: