ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
শনিবার সকালে মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বক্কা জমাদার বাড়ির ক্ষতিগ্রস্ত পরিবার—বিবি আমেনা, আলেফা খাতুন, বেলফা খাতুন ও রোশনা খাতুনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, দাগনভূঞা পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি নেতা মো. আবু নাছের, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরণ ভূঞা, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দলিল উদ্দিন দুলাল, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও বাকি বিল্লাহ, জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা দিদার ভূঞা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ (মেম্বার) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল অগ্নিকাণ্ডে এসব পরিবারের বসতঘর পুড়ে যায়।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।