ঢাকাSaturday , 11 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫ দোকান, ক্ষতি প্রায় ৫ কোটি টাকা।

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

শুক্রবার (রাত) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আল মামুন জানান, রাত ১টা ৫ মিনিটে ইসলামগঞ্জ বাজারের রহমান ফার্নিচারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রথমে রহমান ফার্নিচারে আগুনের লেলিহান শিখা দেখা যায়।

পরে তা দ্রুত সাইমুন ফার্নিচার, চট্টগ্রাম ফার্নিচারসহ আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফার্নিচারের পাশাপাশি ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও মনোহরী দোকানও রয়েছে।

এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে সোনাইমুড়ী, চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: