নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও খাল পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বসুরহাট পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্যাহ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম গোলাম ছারওয়ার, বাজার পরিদর্শক করিমুল হক, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ এবং কনজারভেন্সি ইন্সপেক্টর লিটন চন্দ্র দাসসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, মশা নিধন ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ কার্যক্রম সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হবে। তিনি বলেন, প্রতি সপ্তাহে এই অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।