Dhaka , Thursday, 29 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ fa fa-square নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার fa fa-square ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ fa fa-square নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত fa fa-square সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত

কবিরহাটে মাদকের বিস্তার উদ্বেগজনক, কঠোর অভিযানের দাবি স্থানীয়দের।

নোয়াখালীর কবিরহাট উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে মাদকের রমরমা ব্যবসা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের দাবি, দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

এ প্রেক্ষাপটে কবিরহাট থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হচ্ছে, যার ফলে মাদক ব্যবসা আরও বিস্তার লাভ করছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় এনে এলাকার সংসদ সদস্য ইতোমধ্যে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন, যা পরিস্থিতির গভীরতা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে।

বিশেষ করে উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নে মাদকের ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের কাছে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের পরিচয় অজানা নয়—কারা ডিলার, কারা খুচরা বিক্রেতা এবং কারা নিয়মিত সেবনকারী, সবই তাদের জানা আছে।

তবুও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং নিয়মিত নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বসুরহাটে বাসার তালা অক্ষত, আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ

কবিরহাটে মাদকের বিস্তার উদ্বেগজনক, কঠোর অভিযানের দাবি স্থানীয়দের।

প্রকাশিত: 08:38:22 pm, Wednesday, 8 April 2026