ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬: কোম্পানীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত,

হিমেল আহাম্মেদ
এপ্রিল ৭, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

“জাটকা ধরা থামাই, ইলিশে ভরবে সাগর-নদী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জনাব হারুন-অর-রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আশরাফুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, বেগমগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, কবিরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, বাংলাদেশ কোস্ট গার্ডের অফিসার খলিলুর রহমান এবং চরএলাহী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার।

বক্তারা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধে সকলকে সচেতন হতে হবে। এ লক্ষ্যে জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা, আইন প্রয়োগ জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: