ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেল সংকটে নাজেহাল কোম্পানীগঞ্জ: বাড়তি দামেও মিলছে না পেট্রোল-অকটেন!

হিমেল আহাম্মেদ
মার্চ ২৮, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বাজারে পেট্রোল ও অকটেনের সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

এর সুযোগে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বিভিন্ন বাজার, বিশেষ করে বসুরহাটসহ আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে, খুচরা তেল বিক্রেতাদের অধিকাংশ দোকানেই ‘তেল নেই’ সাইন টানানো।

তবে আড়ালে নির্দিষ্ট ক্রেতাদের কাছে লিটারপ্রতি ২০০ থেকে ৩০০ টাকায় তেল বিক্রি হচ্ছে।

সরকারি দামের তুলনায় অনেক বেশি দাম দিয়েও তেল না পেয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

প্রতিদিনের কাজের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জে কোনো অনুমোদিত ফিলিং স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরেই খুচরা তেলের ওপর নির্ভরশীলতা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে।

একজন মোটরসাইকেলচালক বলেন, “তেল পাওয়াই এখন সবচেয়ে বড় সমস্যা। কয়েকটি বাজার ঘুরেও না পেয়ে শেষে বেশি দামে কিনতে হচ্ছে। তাও তেলের মান নিয়ে সন্দেহ থাকে।”

চরএলাহী ইউনিয়নের যাত্রীবাহী মোটরসাইকেল চালকেরা জানান, তেলের অভাবে তাদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে।

এভাবে চলতে থাকলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এদিকে, তদারকির অভাবে খোলা স্থানে ড্রাম ও বোতলে তেল বিক্রি বাড়ায় অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়েছে। পাশাপাশি ভেজাল তেল বিক্রির আশঙ্কায় যানবাহনের ক্ষতির সম্ভাবনাও তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত কোম্পানীগঞ্জে একটি আধুনিক ফিলিং স্টেশন স্থাপন এবং বাজারে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: