ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে পুকুরে পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট
মার্চ ২৫, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আনাফ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের আকু চৌকিদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাফ ওই এলাকার মোহাম্মদ সুমনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আনাফের মা শিরিন আক্তার বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিলেন।

এ সময় হাঁটতে শেখা শিশু আনাফ বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে অজান্তে পাশের দকিদার বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ির লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে শিশুটি মারা যায়।

আনাফের মামা মাসুদ জানান, ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত। স্বাভাবিক মৃত্যু হওয়ায় বিষয়টি থানা প্রশাসনকে জানানো হয়নি।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া বলেন, এ ধরনের কোনো শিশু মৃত্যুর খবর এখনো থানায় কেউ জানায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: