ঢাকাMonday , 16 March 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শুরু পেটকাটা খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশা।

Link Copied!

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়িত বি-স্টং প্রকল্পের আওতায় এ খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা পেটকাটা খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। ফলে স্থানীয় কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বড় বড় কথার রাজনীতি থেকে বের হয়ে বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের লক্ষ্য।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: