Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নোয়াখালীতে অবৈধ বালু পরিবহন ও ওভারলোডেড যান চলাচল নিষিদ্ধ

নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই (ওভারলোডেড) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী ছোট ধলী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্ববর্তী জেলা থেকে ছোট ফেনী নদীপথে বালু সরবরাহ ও পরিবহনের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকির মুখে রয়েছে। এতে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া চর এলাহী সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে বালু বোঝাই ভারী ট্রাক চলাচলের ফলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলিত বালু সড়কের ধারে স্তূপ করা, সরবরাহ বা পরিবহন এবং সড়ক, মহাসড়ক, গ্রামীণ রাস্তা ও সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি বোঝাই করা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা ওভারলোডেড যানবাহনে বালু পরিবহন অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সর্বসাধারণকে এ ধরনের নিষিদ্ধ কার্যক্রমের তথ্য পাওয়া মাত্র উপজেলা প্রশাসন বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

চট্টগ্রাম থেকে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার

নোয়াখালীতে অবৈধ বালু পরিবহন ও ওভারলোডেড যান চলাচল নিষিদ্ধ

প্রকাশিত: 12:46:40 pm, Sunday, 15 March 2026