ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত এমপি ফখরুল ইসলামের দুঃসময়ে রাজপথের কণ্ঠস্বর ছাত্রনেতা আজিজ আজমীর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক-নোয়াখালীর খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে আসা নামগুলোর মধ্যে অন্যতম ছাত্রনেতা আজিজ আজমীর।
সংগঠনের বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত ও আলোচিত একটি নাম।

দলীয় সূত্রে আরও জানা গেছে, দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন আজিজ আজমীর। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও সেবামূলক বিভিন্ন কার্যক্রমেও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার আগের সময় থেকে শুরু করে নির্বাচনে বিজয় লাভ পর্যন্ত পুরো সময়জুড়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন আজিজ আজমীর।

সে সময় নানা রাজনৈতিক বিভাজন ও সমালোচনার মধ্যেও তিনি দলীয় সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে নেতাকর্মীদের সংগঠিত রাখতে কাজ করেছেন।

তাদের মতে, ত্যাগ, সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে আজিজ আজমীর তৃণমূল পর্যায়ে একজন গ্রহণযোগ্য ছাত্রনেতা হিসেবে পরিচিত। দীর্ঘ ছাত্ররাজনীতির পথচলায় এমন কোনো কর্মকাণ্ড নেই যা দল বা ব্যক্তিগতভাবে তাকে বিতর্কিত করেছে বলেও দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও বর্তমান মেধাবী তরুণ ছাত্রদের মাঝেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য বলে জানান তারা। নীতি ও আদর্শভিত্তিক রাজনীতির কারণে ছাত্ররাজনীতিতে বিতর্কিত কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বললেই চলে বলেও মন্তব্য করেন অনেকে।

স্থানীয় কয়েকজন নেতাকর্মী মনে করেন, তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক অভিজ্ঞতা উপজেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।

তবে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে কারা দায়িত্ব পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দই গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: