ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপালো আওয়ামী লীগের নেতাকর্মীরা

চাটখিল প্রতিনিধি-
মার্চ ৭, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর উপজেলার কড়িহাটি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মী মো. ফয়সাল আহত অবস্থায় নিজের ফেসবুক লাইভে এসে হামলার অভিযোগ করেন। লাইভে তিনি জানান, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করে আসছেন।

ফয়সাল বলেন, শনিবার ঢাকা থেকে বাড়িতে এসে কড়িহাটি বাজারে ইফতার করেন। ইফতারের পরপরই আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। একই সঙ্গে তার দোকানও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন এ ধরনের হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মারামারির খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের থানায় আসতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটেছে নাকি অন্য কোনো কারণে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: