ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল।

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট
মার্চ ৭, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার শিরিন গার্ডেনের হলরুম মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদীয় প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, প্রাক্তন উপজেলা আমির মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মুহাম্মদ সাহাব উদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষক, আলেম, আইনজীবী, চিকিৎসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: