ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রমজানে অসহায়দের পাশে ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতার সেবার ব্রত নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’ পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালী ও ফেনী জেলার শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করেছে।


এছাড়া বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে ১৫ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন এবং শ্রমজীবী মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও সংগঠনটি মানবিক এই কর্মসূচি বাস্তবায়ন করে। কর্মসূচির আওতায় নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আয়োজিত রমজান ফুড প্যাক, সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

সংগঠনের ট্রেজারার ও বিশিষ্ট ব্যবসায়ী আতিক হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফয়সাল, বিরাহিমপুর সমাজের সেক্রেটারি কুতুবউদ্দিন মোত্তাকি, ব্যবসায়ী ইউসুফ, আবদুল আউয়াল বাবু ও সানাউল্লাহ প্রমুখ।

“মানবতার কল্যাণে আমরা” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দুবাইপ্রবাসী তরুণ ব্যবসায়ী এম সাখাওয়াত হোসেন ২০২২ সালের ১ জানুয়ারি নিজের নামে প্রতিষ্ঠা করেন ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি শিশু কল্যাণ, যুব উন্নয়ন, শারীরিক ও মানসিকভাবে অসহায় মানুষের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সমাজকে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও বৈষম্যমুক্ত একটি আদর্শ সমাজে পরিণত করার লক্ষ্য নিয়েই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বৃক্ষরোপণ এবং গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

প্রতিষ্ঠালগ্ন থেকে ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।

এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: