ঢাকাWednesday , 25 February 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনের এমপিকে শ্রমিক দল নেতা স্বপন এর খোলা চিঠি:

Link Copied!

নোয়াখালী-৫
(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামকে পেইজবুকে ম্যানশন করে  খোলা চিঠি লিখেছেন   নোয়াখালী জেলা শ্রমিক দলের সদস্য এম আলী খান (স্বপন)

তিনি কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার।

চিঠিতে তিনি অভিযোগ করেন, তার ওয়ার্ডে জামায়াতপন্থী নারী সংগঠনের উদ্যোগে একাধিক তালিম কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতাদের বাসভবনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এম আলী খান বলেন, নারী ভোটাররা দেশের মোট ভোটের প্রায় অর্ধেক শক্তি। তার দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সংগঠিত নারী কর্মীদের মাধ্যমে একটি বড় ভোটব্যাংক গড়ে তোলা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি জানতে চান, বিএনপির পক্ষ থেকে ওয়ার্ডভিত্তিক নারী দল ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করার কোনো পরিকল্পনা রয়েছে কি না।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সময়োপযোগী ও পেশাদার সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে দল। এজন্য আধুনিক রাজনৈতিক কৌশল, তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং বিশেষজ্ঞদের পরামর্শভিত্তিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ১৮ থেকে ২২ বছর বয়সী নতুন ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিবর্তিত সময় ও প্রযুক্তিনির্ভর রাজনৈতিক বাস্তবতায় দলীয় কার্যক্রমে নতুন ধারণা ও কৌশল যুক্ত করার আহ্বান জানান তিনি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানিয়েছেন এম আলী খান (স্বপন)।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: