ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে ইতিবাচক বার্তা: সৌজন্য সাক্ষাতে দুই নবনির্বাচিত এমপি।

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর নোয়াখালীর কৃতী সন্তান ও আবদুল আউয়াল মিন্টু, ফেনী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৫ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর কাওরান বাজারে আবদুল আউয়াল মিন্টুর ব্যবসায়িক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফখরুল ইসলামের সঙ্গে তার একমাত্র পুত্র জুবায়ের হোসেন ফারুক উপস্থিত ছিলেন।
সাক্ষাতে মুহাম্মদ ফখরুল ইসলাম নবনির্বাচিত এমপি আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফলতা কামনা করেন। বৈঠকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নয়নের প্রশ্নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।
সাক্ষাৎ শেষে তারা আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ফেনী ও নোয়াখালীসহ পুরো অঞ্চলের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন। স্থানীয় নেতাকর্মীরা এ সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন হিসেবে দেখছেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, আবদুল আউয়াল মিন্টু দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও রাজনীতিবিদ। তিনি মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি শিপিং, ট্রেডিং, উৎপাদন, বীমা ও বীজসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। তিনি Federation of Bangladesh Chambers of Commerce and Industry-এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম আবাসন প্রতিষ্ঠান Metro Homes Limited-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি Far East Islami Life Insurance Company Limited-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা ও রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: