Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে জামায়াত কর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ,

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কবিরপুকুর এলাকায় রাজনৈতিক সহিংসতার অভিযোগ উঠেছে। বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের এক নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) মাগরিবের নামাজের পর কবিরপুকুর সংলগ্ন জয়নাল মাস্টারের বাড়ির সামনে জামায়াত নেতা আলাউদ্দিনের পথরোধ করা হয়। এ সময় তাকে মারধর করা হলে তার একটি হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অ্যাডভোকেট হিফজুল বাহারের ছোট ভাইয়ের ওপরও হামলার অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা আবুল খায়ের সবুজকে বিদ্যানগর এলাকায় অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেছেন দলটির নেতাকর্মীরা।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহলের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে জামায়াত কর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগ,

প্রকাশিত: 02:34:57 pm, Friday, 13 February 2026