Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে পাঁচ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে পাঁচ বাহিনীর মোট ২২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

মহড়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে, তা বাস্তবচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘটিত সম্ভাব্য হামলা প্রতিহতের কৌশলও দেখানো হয়।

এছাড়া দুর্গম ও চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে সেনাসদস্যদের দ্রুত উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহড়ার বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার বলেন, সাধারণ জনগণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা এবং ভোটগ্রহণের পরিবেশ নির্বিঘ্ন রাখাই এ মহড়ার মূল উদ্দেশ্য। পাশাপাশি ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোও এর লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সক্ষমতা সেনাবাহিনীর রয়েছে। যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং জনগণের পাশে থাকবে।

মহড়ায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, মেজর রাব্বি, মেজর তাফসীরসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে পাঁচ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: 05:39:44 pm, Tuesday, 10 February 2026